টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এ ১০ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়: ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১১:০০ টা হতে ১১:২০ টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: স্রেডা কার্যালয় (আইইবি ভবন, লেভেল-৯, রমনা, ঢাকা)।
পরীক্ষার পদ্ধতি ও প্রয়োজনীয় উপকরণ:
প্রিলিমিনারি পরীক্ষা Google Forms-এর মাধ্যমে গ্রহণ করা হবে। প্রার্থীগণকে আবশ্যিকভাবে নিজস্ব ইন্টারনেট সংযোগসহ স্মার্ট মোবাইল ফোন সাথে আনতে হবে। নির্ধারিত QR কোড স্ক্যানের মাধ্যমে পরীক্ষার লিংকে প্রবেশ করতে হবে।
মৌখিক পরীক্ষার তথ্য:
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা একই দিনে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ০২:০০ টায় অনুষ্ঠিত হবে।
বিশেষ নির্দেশনা: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস (স্মার্টফোন ব্যতীত) ব্যবহার করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ