টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর ১০ম ব্যাচে ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রকাশিত হয়েছে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)
পরীক্ষার সময়: সকাল ১১:০০ টা হতে ১১:২০ টা পর্যন্ত
পরীক্ষার স্থান: আইইবি ভবন, লেভেল-৯, রমনা, ঢাকা।
মৌখিক পরীক্ষার তথ্য:
প্রিলিমিনারি পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ২৬ নভেম্বর ২০২৬ তারিখেই স্রেডার ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং একই দিনে দুপুর ০২:০০ টায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী:
১. প্রার্থীদের অবশ্যই নিজস্ব স্মার্ট মোবাইল ফোন সাথে আনতে হবে এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
২. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৩. Google Forms-এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে বিধায় QR কোড স্ক্যান করে লিংকে প্রবেশ করতে হবে।
৪. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ