ADVERTISING
ADVERTISING

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ৯ম গ্রেডের একাধিক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।

উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. ওয়ার্কসপ সুপার (ইলেকট্রনিক্স) - ৩ জন
২. ওয়ার্কসপ সুপার (আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন) - ৩ জন

কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া:
লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (Applicant's Copy) ডাউনলোড করে তার সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি (NID), নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টের ওপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।

কাগজপত্র জমা দেওয়ার শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টার মধ্যে)।

ADVERTISING

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, ইউনিট-৯, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। প্রার্থীগণ সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন।

মৌখিক পরীক্ষা: উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্ম কমিশনের কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ কর্ম কমিশনের কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন