দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডভুক্ত ৪টি ক্যাটাগরির শূন্য পদে ৩য় ধাপে অপেক্ষমান তালিকা হতে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পদের নাম ও সংখ্যা:
১. ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক): ০১ জন
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৪ জন
৩. অফিস সহায়ক: ০২ জন
৪. নিরাপত্তা প্রহরী: ০১ জন
আদেশ ও যোগদান সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং প্রার্থীর স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করা হবে। যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ে ডাকযোগে নিয়োগ আদেশ না পান, তবে ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে নিয়ে যোগদান করতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষা:
নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যসনদ দাখিল করতে হবে। এক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো বিরূপ মন্তব্য থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ