ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা কর্মসূচি (ইরেসপো) প্রকল্পের খুলনা বিভাগের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় মোট ৩৪ (চৌত্রিশ) জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) দুপুর ১:০০টায় যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনাতে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদের অনলাইন কপি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এবং কোটা সংক্রান্ত সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি জমা দিতে হবে।

ADVERTISING

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে প্রবেশপত্র জারি করা হবে না এবং কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন