ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইরেসপো’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী (০১টি পদ)
পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৬ (শনিবার)
সময়: দুপুর ১২.০০ টা
পরীক্ষার স্থান: যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা (বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন, ৯ম তলা, বয়রা, খুলনা)।

প্রয়োজনীয় নির্দেশনাবলি:
১. মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।
২. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার সনদ, নাগরিকত্ব সনদের অনলাইন কপি, জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা ও কোটার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। একই সাথে সকল সনদের একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

ADVERTISING

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন