ADVERTISING
ADVERTISING

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি   

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:   

পদের বিবরণ:

  • ক্র.নং: ১.   
  • পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল, ২০১৫ অনুযায়ী): রেজিস্ট্রেশন সহকারী (জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ), গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)   
  • পদের সংখ্যা: ৬ (ছয়)টি   
  • বয়স সীমা: ১৮-৩২ বছর   
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং(খ) মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে ২০ (বিশ) শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।   

নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:   

১. বয়সসীমা: ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ/২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে কোন ক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;২. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;৪. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ৫. আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।৬. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এবং Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিসহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।৭. চাকুরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ৮. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/জন্মসনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। প্রার্থী এবং তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। ৯. সকল সত্যায়ন/প্রত্যয়ন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। ১০. পদের সংখ্যা সাংগঠনিক কাঠামো অনুযায়ী হ্রাস/বৃদ্ধি হতে পারে। ১১. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার এবং বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা কম/বেশি করার অধিকার সংরক্ষণ করেন। ১২. বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। ১৩. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী http://dscc.teletalk.com.bd এবং www.dscc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:   

  • (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ/২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ; সকাল: ১০.০০ টা।   
  • (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ/১৫ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল ৪:০০টা।   
  • (iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;   

১৪. আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile ব্যবহার করে প্রদান করতে হবে। ১৫. online এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ নাম্বারে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে;১৬. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১৭. গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখের ৪৬.২০৭.০০০.০৩.০৩.৩০৭৪.২০২৪-৩৯৫ নম্বর স্মারকে দৈনিক প্রথম আলো ও The Daily Financial Express পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই;১৮. উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষে জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে;   

অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলী:   

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:   

ADVERTISING
  • (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ। ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ; সকাল: ১০:০০টা।   
  • (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ/১৫ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল ৪:০০টা।   
  • (iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;   

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে;   

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;   

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;   

ঙ.SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬(ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।   

  • প্রথম SMS: DSCC2024User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।   
    • Example: DSCC2024 ABCDEF   
    • Reply: Applicant's Name, Tk. 223/- will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type DSCC2024 YesPIN and send to 16222 নম্বরে।   
  • দ্বিতীয় SMS: DSCC2024YESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।   
    • Example: DSCC2024 YES XXXXXXXX   
    • Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DSCC Application for XXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXX).   

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dscc.teletalk.com.bd অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর Website: www.dscc.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।   

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।   

জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।   

  • i. User ID জানা থাকলে DSCC2024HelpUserUser ID & Send to 16222.   
    • Example: DSCC2024 HELP USER ABCDEF   
  • ii. PIN Number জানা থাকলে DSCC2024HelpPINPIN No & Send to 16222.   
    • Example: DSCC2024 HELP PIN 12345678
চাকরির আপডেট পেতে ইনস্টল করুন