স্থাপত্য অধিদপ্তর তাদের "অফিস সহায়ক" পদে ১৫ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা ২০০০০-৪৮৪০০/-টাকা বেতনক্রমে (বেতন গ্রেড-২০) এবং বর্তমানে প্রচলিত বেতন কাঠামো অনুসারে অন্যান্য ভাতাদিসহ বেতন পাবেন।
এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং তাদেরকে ২ (দুই) বছর শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে হবে। শিক্ষানবিসকালে তার আচরণ ও কর্ম সন্তোষজনক হলে তাকে চাকরিতে স্থায়ীকরণের বিষয়ে বিবেচনা করা হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১০/১২/২০২৬ তারিখে অফিস চলাকালীন সময়ে প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এর বরাবরে যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে কোন সন্তোষজনক কারণ ব্যতিরেকে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদসহ ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পুলিশ কর্তৃক প্রাক পরিচিতি যাচাইকালে সন্তোষজনক পাওয়া না গেলে তাৎক্ষণিক ভাবে নিয়োগ বাতিল হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ