ADVERTISING
ADVERTISING

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর ১০ম গ্রেডভুক্ত অফিসার (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩৬২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: অফিসার (জেনারেল)
লিখিত পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: দুপুর ০৩:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত
পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষা শুরুর অন্তত ০১ ঘণ্টা পূর্বে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। দুপুর ০৩:০০টার পর কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও মানিব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার সময় উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

ADVERTISING

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের MCQ পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন