সোনালী ব্যাংক পিএলসি-এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
পদের নাম ও সংখ্যা: এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর - ০১টি।
পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) দুপুর ৩:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত (২ ঘণ্টা ব্যাপী) অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র: তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার মান বণ্টন: মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফোকাস রাইটিং (বাংলা ও ইংরেজি), অনুবাদ (বাংলা ও ইংরেজি), সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক টেকনিক্যাল প্রশ্ন থাকবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ০১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ