ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ (MCQ) এবং লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি) - ৩৪টি পদ।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) তারিখ সকাল ০৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ ঘণ্টা এমসিকিউ এবং ২ ঘণ্টা লিখিত পরীক্ষা হবে।
পরীক্ষার স্থান: ঢাকার তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুল এবং তেজগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার মানিবণ্টন: ১০০ নম্বরের এমসিকিউ এবং ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক জ্ঞান, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীদের অবশ্যই ১ কপি প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৩. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ