ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে। উক্ত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডার (ফার্মাসিস্ট), টেকনিক্যাল এসিসটেন্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট) এবং অফিস সহকারী।
পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।
সময়: বিকাল ০৩:০০ ঘটিকা।
পরীক্ষার কেন্দ্র: সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্র ডাউনলোড:
আবেদনকারী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত https://bari.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ADVERTISING

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. অবশ্যই রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ডিউটিরত পরিদর্শককে দেখাতে হবে।
২. প্রার্থীদের দুটি কালো বলপয়েন্ট কলম সাথে আনতে হবে; পেন্সিল ব্যবহার করা যাবে না।
৩. পরীক্ষার হলে বই, ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন