ADVERTISING
ADVERTISING

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে স্থায়ী পদে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।   

নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:

  • প্রতিষ্ঠানের নাম: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া   
  • স্মারক নং: প্রশা/ইবি/২০২৬/৩২২৫   
  • প্রকাশের তারিখ: ১৭-১১-২০২৬   
  • পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী)   
  • বিভাগ: সোশ্যাল ওয়েলফেয়ার   
  • পদ সংখ্যা: ০১টি   
  • বেতন স্কেল: ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)   
  • আবেদনের বিষয়সমূহ: সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্ক   
  • আবেদনের শেষ তারিখ: ০১/১২/২০২৬ (অফিস চলাকালীন সময়)   
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.iu.ac.bd   

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ADVERTISING
  • এসএসসি ও এইচএসসি: উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে এবং কোনো পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়। সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে।   
  • স্নাতক ও স্নাতকোত্তর: উভয় পরীক্ষায় ৪.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদনযোগ্য হবেন না।   
  • অভিজ্ঞতা ও প্রকাশনা:
    • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত ০৩ (তিন) বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং অন্তত ০২টি প্রকাশনা থাকতে হবে।   
    • সংশ্লিষ্ট বিষয়ে এম.ফিল বা সমমানের ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত ০২ (দুই) বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং অন্তত ০২টি প্রকাশনা থাকতে হবে।   
    • সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত ০১ (এক) বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং অন্তত ০১টি প্রকাশনা থাকতে হবে।   

আবেদন প্রক্রিয়া ও ফি:

  • ফরম সংগ্রহ ও ফি:
    • অগ্রণী ব্যাংক (পিএলসি), ইবি শাখা থেকে ১০০ টাকা মূল্যে আবেদন ফরম সংগ্রহ করলে অগ্রণী ব্যাংক (পিএলসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়ার ওপর গৃহীত (যেকোনো শাখা হতে) ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।   
    • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করলে ১,১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।   
  • ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রাপক: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।   
  • প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র এবং সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ০৩ কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ (দশ) সেট আবেদনপত্র জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।   
  • আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। 

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ (তৃতীয় বার) ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন