ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের ৯ম গ্রেডের পদের লিখিত পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করেছে।

পদের নাম: ৯ম গ্রেডের টেকনিক্যাল পদ (ইনস্ট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল)

পরীক্ষার তারিখ: ০৮ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)

পরীক্ষার মান বণ্টন ও সময়: পরীক্ষার্থীদের মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৮০ নম্বর থাকবে। পরীক্ষার মোট সময় ৪ ঘণ্টা।

প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পুরনো প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না।

ADVERTISING

পরীক্ষার কেন্দ্রের নিয়মাবলি: পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসনে বসতে হবে। সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে মোবাইল ফোন, স্মার্টঘড়ি, অলঙ্কার, ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

শ্রুতিলেখকের জন্য আবেদন: প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখকের প্রয়োজন, তাদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিপিএসসি সচিবালয়ে আবেদন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন