ADVERTISING
ADVERTISING

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)-তে জনবল নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও বেতন: সহকারী ব্যবস্থাপক (এইচএসইকিউ) পদে এই নিয়োগ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৫২,০০০ টাকা।

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীকে আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ কর্পোরেট দপ্তরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। এছাড়া নির্ধারিত ভেরিফিকেশন ফরম এবং চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে।

ADVERTISING

নিয়োগের শর্তাবলী: এই নিয়োগ প্রাথমিকভাবে ৩ বছরের জন্য কার্যকর হবে এবং প্রথম ৬ মাস প্রবেশনকাল হিসেবে গণ্য হবে। কোম্পানির প্রচলিত বিধিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও সার্ভিস বেনিফিট প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)-তে নিয়োগের ফলাফল ও যোগদান বিজ্ঞপ্তি প্রকাশ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)-তে নিয়োগের ফলাফল ও যোগদান বিজ্ঞপ্তি প্রকাশ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)-তে নিয়োগের ফলাফল ও যোগদান বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন