ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রাজস্বখাতভুক্ত একাধিক পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য এই তালিকা ও সূচী প্রদান করা হয়।

পদের নামসমূহ: সায়েন্টিফিক অফিসার (বিভিন্ন বিষয়), ইঞ্জিনিয়ার এবং মেডিকেল অফিসার।

মৌখিক পরীক্ষার তারিখ: পদভেদে আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ০৭ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার স্থান: আলফা কনফারেন্স কক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয় (পরমাণু ভবন), ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

ADVERTISING

প্রয়োজনীয় কাগজপত্র: উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও এক সেট ফটোকপি এবং সায়েন্টিফিক অফিসার পদের জন্য মূল থিসিস পেপার সাথে আনতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড বা প্রবেশপত্র ইস্যু করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় অনুযায়ী নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন