ADVERTISING
ADVERTISING

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS)-এর Health Education & Microfinance Grand Sector-এর অধীনে এইচইএম-অপারেশন ডোমেইনে ঋণ কর্মসূচিতে দেশব্যাপী ১০০০ জন জনবল নিয়োগের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখ ও স্থানে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।   

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: টিএমএসএস (TMSS)   
  • চাকরির ধরন: বেসরকারি (এনজিও)   
  • মোট পদ সংখ্যা: ১০০০টি   
  • আবেদন ফি: ২১০ টাকা (পরীক্ষার স্থানে মানি রশিদের মাধ্যমে অফেরতযোগ্য)   
  • সাক্ষাৎকারের তারিখ: ২০ ও ২১ নভেম্বর ২০২৬   
  • ওয়েবসাইট: www.tmss-bd.org   

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

১. প্রোগ্রাম অর্গানাইজার (পিও) – SR-TMSS এর ২১তম গ্রেড (FS)

  • পদ সংখ্যা: ৪০০টি   
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান (স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন।   
  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।   
  • বেতন-ভাতা:
    • প্রশিক্ষণকাল (০৩ মাস): ১৯,০০০ টাকা।   
    • শিক্ষানবিশকাল (০৩ মাস): ২২,০০০ টাকা।   
    • স্থায়ীকরণের পর (MFI-TMSS স্কেল অনুযায়ী): সর্বসাকুল্যে ৩২,৪৪৫ টাকা।   

২. প্রোগ্রাম অর্গানাইজার (পিও) – SR-TMSS এর ২২তম গ্রেড (AFS)

  • পদ সংখ্যা: ৪০০টি   
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।   
  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।   
  • বেতন-ভাতা:
    • প্রশিক্ষণকাল (০৩ মাস): ১৮,০০০ টাকা।   
    • শিক্ষানবিশকাল (০৩ মাস): ২০,০০০ টাকা।   
    • স্থায়ীকরণের পর (MFI-TMSS স্কেল অনুযায়ী): সর্বসাকুল্যে ২৭,৮১০ টাকা।   

৩. প্রোগ্রাম অর্গানাইজার (পিও) – SR-TMSS এর ২১তম গ্রেড (বিনিয়োগ কর্মী - ইসলামী শাখাসমূহের জন্য)

  • পদ সংখ্যা: ২০০টি   
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ফাজিল/স্নাতকোত্তর/কামিল (স্নাতকোত্তর/কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার)। ইসলামের মৌলিক বিষয়ের ওপর প্রাথমিক জ্ঞানসহ ইসলামী আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।   
  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।   
  • বেতন-ভাতা:
    • প্রশিক্ষণকাল (০৩ মাস): ১৯,০০০ টাকা।   
    • শিক্ষানবিশকাল (০৩ মাস): ২২,০০০ টাকা।   
    • স্থায়ীকরণের পর (MFI-TMSS স্কেল অনুযায়ী): সর্বসাকুল্যে ৩২,৪৪৫ টাকা।   

সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান(বিঃদ্রঃ প্রতিটি কেন্দ্রে সকাল ৯:০০ ঘটিকায় পরীক্ষা শুরু হবে এবং দুপুর ১২:০০ টার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না)।   

তারিখ: ২০/১১/২০২৬ (শুক্রবার), সময়: সকাল ৯:০০ ঘটিকা   

ADVERTISING
  • অপারেশন-৩, রাজশাহী: মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, উপর ভদ্রা, বোয়ালিয়া, রাজশাহী।   
  • অপারেশন-৪, রংপুর: টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর. কে রোড, ঘাঘটপাড়া, দর্শণা, রংপুর।   
  • অপারেশন-৭, সিলেট: টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট।   
  • অপারেশন-১০, কুমিল্লা: টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।   
  • অপারেশন-১২, ময়মনসিংহ: ড. শাহাব উদ্দীন মডেল স্কুল এন্ড কলেজ, ২/ক. একাডেমিক রোড, গোহাইলকান্দি, ময়মনসিংহ।   
  • অপারেশন-১৩, জয়পুরহাট: টিএমএসএস ভবন, পারুলিয়া, গনকবাড়ী, জয়পুরহাট।   

তারিখ: ২১/১১/২০২৬ (শনিবার), সময়: সকাল ৯:০০ ঘটিকা   

  • অপারেশন-১, বগুড়া: টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়া।   
  • অপারেশন-২, ঢাকা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।   
  • অপারেশন-৯, দিনাজপুর: তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল, দিনাজপুর সদর, দিনাজপুর।   
  • অপারেশন-১১, নাটোর: টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর।   

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে নিচের কাগজপত্র সংযুক্ত করে ১ সেট জমা দিতে হবে এবং সাক্ষাৎকার বোর্ডে দেখানোর জন্য সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে: ১. সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV)। ২. সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। ৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি। ৪. জাতীয় পরিচয়পত্র (NID)-এর সত্যায়িত কপি। ৫. অভিজ্ঞতার প্রমাণপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি (যদি থাকে)। ৬. পরীক্ষার স্থানে উপস্থিত হয়ে ২১০/- টাকার মানি রশিদ (অফেরতযোগ্য) সংগ্রহ করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।   

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলী

  • স্থায়ীকরণের পর সংস্থার বিধি অনুযায়ী ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল, জীবন বীমাসহ ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স ও হাই পারফরমেন্স বোনাসের সুবিধা রয়েছে।   
  • ৫ বছর কর্মকাল সমাপ্তে ১টি, ১০ বছর পূর্তিতে ২টি, ১৫ বছর পূর্তিতে ৩টি এবং ২০ বছর পূর্তিতে ৪টি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।   
  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।   
  • টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত বিকাশ, রকেট বা নগদ ইত্যাদির মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করে না।  

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১৪-১১-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

১০০০ পদে সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএস (TMSS)-এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন