কর অঞ্চল-২, চট্টগ্রামের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।
পদের নামসমূহ:
কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক এবং অফিস সহায়ক।
ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান:
১. কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।
২. গাড়ি চালক পদের ব্যবহারিক পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকা হতে ওমর গণি এম.ই.এস. প্রাইমারী স্কুল মাঠ, নাসিরাবাদ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য:
লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে কর অঞ্চল-২, চট্টগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: