বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট (বিপিআই)-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সহকারী পরিচালক ও বৈজ্ঞানিক কর্মকর্তা
মৌখিক পরীক্ষার তারিখ: ২০ নভেম্বর ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ৯:০০ ঘটিকা এবং দুপুর ২:৩০ ঘটিকা (পদভেদে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে)
পরীক্ষার স্থান: বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট (বিপিআই), প্লট-সি৪, সেক্টর-৮, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নলিখিত মূল কপি ও সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও Applicant’s Copy
২. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদ
৩. জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল কপি
৪. ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
৫. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ