ADVERTISING
ADVERTISING

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (DPDT) ১৩-১৬তম গ্রেডের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গত ০৬/১১/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মোট ৩৩২ জন প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১৭ জন
২. কম্পিউটার অপারেটর: ৩২ জন
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৮৯ জন
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৯৪ জন

পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৬ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ১০:০০ ঘটিকা থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

ADVERTISING

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি সঙ্গে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (DPDT) ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন