বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরের একটি পদের বাছাই (MCQ Type) পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা: জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল/কারিগরি) - ১৭টি পদ (১১টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)।
পরীক্ষার তারিখ ও সময়: ৩০ নভেম্বর ২০২৬ (সোমবার), দুপুর ৩:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
পরীক্ষার নির্দেশাবলি:
১. পরীক্ষার্থীদের দুপুর ২:০০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২:৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. প্রবেশপত্র বিপিএসসি (www.bpsc.gov.bd) বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
৩. পরীক্ষায় ১০০ নম্বরের MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ