কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-এর তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার সময়সূচীও ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. হিসাবরক্ষক: ১৩ জন
২. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ২৩ জন
৩. উচ্চমান সহকারী: ১১৪ জন
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৪১ জন
৫. ক্যাশিয়ার: ৪৮ জন
৬. ডাটা এন্ট্রি অপারেটর: ৩১ জন
৭. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯৩ জন
৮. গাড়িচালক: ৮৫ জন
৯. ডেসপাস রাইডার: ২০ জন
ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান:
ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী: আগামী ১০/১১/২০২৬ তারিখে টেকনিক্যাল স্কুল ও কলেজ, রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
গাড়িচালক (ড্রাইভার): আগামী ১২/১১/২০২৬ তারিখে কালেক্টরেট ঈদগাহ মাঠ, রংপুরে অনুষ্ঠিত হবে।
অন্যান্য পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে দাপ্তরিক ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ