ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ভান্ডার রক্ষক পদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: ভান্ডার রক্ষক
পরীক্ষার তারিখ: ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: বিকাল ০৩:০০ ঘটিকা
পরীক্ষার কেন্দ্র: ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা-১২০৫

প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য:
পরীক্ষার্থীরা আগামী ১৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত https://bari.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন।

ADVERTISING

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. প্রার্থীদের অবশ্যই রঙ্গিন প্রিন্ট করা প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. পরীক্ষায় শুধুমাত্র কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করা যাবে। পেন্সিল ব্যবহার নিষিদ্ধ।
৩. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের আসন গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন