বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ব্র্যাক-আড়ং সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকার অভ্যন্তরীণ আউটলেটসমূহের জন্য 'সেলস অ্যাসোসিয়েট' পদে জনবল নিয়োগ দিচ্ছে।

এক নজরে পদের বিবরণ

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামআড়ং (ব্র্যাক)
পদের নামসেলস অ্যাসোসিয়েট (Sales Associate)
কর্মস্থলঢাকা (আড়ং আউটলেটসমূহ)
প্রকাশের তারিখ১ অক্টোবর, ২০২৬
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর, ২০২৬
কাজের ধরনফুল টাইম / শিফট ভিত্তিক

প্রধান দায়িত্বসমূহ (Key Responsibilities)

  • শোরুমে আগত ক্রেতাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো।
  • ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচনে সহায়তা এবং সঠিক তথ্য প্রদান করা।
  • বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে পণ্যের সঠিক উপস্থাপন (Cross-sell ও Up-sell)।
  • পয়েন্ট অব সেল (POS) সিস্টেমে নির্ভুলভাবে ক্যাশ ও বিলিং লেনদেন সম্পন্ন করা।
  • ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং দ্রুত সমস্যার সমাধান করা।
  • ব্যাক স্টোর ব্যবস্থাপনা ও ইনভেন্টরি তদারকিতে সহায়তা করা।
  • সহকর্মীদের সাথে দলগতভাবে কাজ করে আউটলেটের নির্ধারিত লক্ষ্য অর্জন করা।

প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলী (Requirements)

  • চমৎকার যোগাযোগ দক্ষতা ও মার্জিত আচরণ।
  • গ্রাহক সেবায় আন্তরিক মনোভাব।
  • সকাল ও সন্ধ্যার বিভিন্ন শিফটে কাজ করার মানসিকতা।
  • দ্রুত শেখার আগ্রহ ও যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা।
  • সততা, দায়িত্বশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা।

আবেদন পদ্ধতি

আগ্রহী যোগ্য প্রার্থীদের আড়ং-এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা ব্র্যাকের নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

অনলাইনে আবেদন করুনঃ Click Here

আড়ং-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬ (Aarong Job Circular 2026)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন