বোয়েসেলের (BOESL) মাধ্যমে মালয়েশিয়ার বিখ্যাত কোম্পানি DHL SUPPLY CHAIN-এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে মোট ১১২ জন নিয়োগ দেওয়া হবে।
বয়স সীমা: প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুবিধাদি: মাসিক মূল বেতন ১৭০০ আরএম। এছাড়া নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে। চাকরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য)।
শিক্ষাগত যোগ্যতা: পদের ধরন অনুযায়ী ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাশ হতে হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে যোগাযোগ করার সক্ষমতা এবং মাইক্রোসফট এক্সেলসহ কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
আবেদনের শেষ তারিখ: আবেদন শুরু হবে ০৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টায় এবং শেষ হবে ০৮ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টায়।
প্রয়োজনীয় তথ্য: প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হবে এবং পরবর্তীতে কোম্পানি প্রতিনিধির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ