প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)
মোট পদসংখ্যা: ৪০০ জন
আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
১. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
- পদসংখ্যা: ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (শিক্ষা জীবনের যেকোনো একটিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য) অথবা ৫ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ২.০৬ এবং ৪ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ১.৬৫ থাকতে হবে।
- বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০/- টাকা।
- অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে; কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
২. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
- পদসংখ্যা: ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (শিক্ষা জীবনের যেকোনো একটিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য) অথবা ৫ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ২.০৬ এবং ৪ পয়েন্ট স্কেলে জিপিএ/সিজিপিএ ১.৬৫ থাকতে হবে।
- বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০/- টাকা।
- অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে; কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রধান সুবিধাসমূহ ও অন্যান্য শর্তাবলি
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
- প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল: ১ মাস শিক্ষানবিস প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে এবং মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ৬ মাস শিক্ষানবিশ দায়িত্ব পালন করতে হবে।
- ভাতা ও অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস, বদলিজনিত ও ভ্রমণ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা ও পেনশন সুবিধা।
- ছুটি: সপ্তাহে ২ দিন ছুটিসহ অর্জিত, নৈমিত্তিক, মাতৃত্বজনিত, পিতৃত্বজনিত ও অন্যান্য ছুটি।
- যাতায়াত ও বাসস্থান: মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ২,১০০/- টাকা জ্বালানি ও ৫০০/- টাকা রক্ষণাবেক্ষণ ভাতা। ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসনের সুবিধা (প্রযোজ্য ক্ষেত্রে)।
- দক্ষতা: বাই-সাইকেল চালানো জানতে হবে; মোটর সাইকেল চালনা ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার।
- জামানত: ৫,০০০/- টাকা ফেরতযোগ্য জামানত (লভ্যাংশসহ) জমা দিতে হবে।
আবেদন পাঠানোর নিয়ম
আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর ও ই-মেইলসহ আবেদনপত্র, জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ খামের ওপর পদের নাম ও জোনের নাম উল্লেখ করে নির্ধারিত জোনের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (জোনভিত্তিক):
- গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৈর বটতলা রোড, (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইট এর উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
- ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ): বাসা নং-৫৪৫, রোড নং-১১, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
- বি-বাড়ীয়া জোন (ফুলবাড়ীয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম (বিরাসাব বাসস্ট্যান্ড), উপজেলা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া-৩৪০০।
- চাঁদপুর জোন (ওরপুরচন্ডী ব্রাঞ্চ): খলীশাদুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে, চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৩৬০০।
সূত্রঃ প্রথম আলো-০৬-১১-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ