দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারিস্টোফার্মা লিমিটেড তাদের ‘আরেতা-গ্যালেন টিম’ (ক্রনিক কেয়ার ডিভিশন)-এর জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার (MIO) পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
পদের বিবরণ
- পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (MIO)
- প্রতিষ্ঠানের নাম: অ্যারিস্টোফার্মা লিমিটেড (Aristopharma Ltd.)
- বিভাগ: আরেতা-গ্যালেন টিম (কার্ডিওভাসকুলার এবং অ্যান্টিডায়াবেটিক প্রোডাক্ট ডিভিশন)
যোগ্যতার মানদণ্ড
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস (এসএসসি বা এইচএসসিতে বিজ্ঞান বিভাগ অগ্রাধিকারযোগ্য)।
- লিঙ্গ ও বয়স: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- অভিজ্ঞতা: কার্ডিয়াক ও ডায়াবেটিক ফিল্ডে ১ থেকে ১৮ মাসের অভিজ্ঞতা থাকলে পোস্টিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহ
- ডাক্তারদের নিকট পণ্যের তথ্য উপস্থাপন করা এবং প্রেসক্রিপশন তৈরি নিশ্চিত করা।
- ফার্মেসি/কেমিস্ট শপ থেকে অর্ডার সংগ্রহ করা এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
সুযোগ-সুবিধা ও অন্যান্য বেনিফিট
- আকর্ষণীয় বেতন এবং অতিরিক্ত TA/DA।
- বছরে ৪টি বোনাস।
- লক্ষ্যমাত্রা অর্জনের ওপর বিদেশ ভ্রমণ ও বিশেষ ইনসেন্টিভ।
- কর্মী সহায়তা তহবিল এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
- বিবাহ ভাতা, সন্তানের জন্ম ও স্কুলে ভর্তির বিশেষ ভাতা।
- স্মার্টফোন, মোটরসাইকেল, ছুটি নগদায়ন (leave encashment), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রফিট পার্টিসিপেশন ফান্ড।
ওয়াক-ইন-ইন্টারভিউ-এর সময়সূচি ও ঠিকানা
সাক্ষাৎকারের সময়: সকাল ৯:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত।
১. ঢাকা (তারিখ: ১১ ও ১২ নভেম্বর, ২০২৬)
- ঠিকানা: কর্পোরেট অফিস, অ্যারিস্টো টাওয়ার, ২৩৯ বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮।
২. ময়মনসিংহ, যশোর, বগুড়া, রাজশাহী ও রংপুর (তারিখ: ১২ নভেম্বর, ২০২৬)
- ময়মনসিংহ: মাতৃছায়া, দিঘারকান্দা (কাদুর মোড়), আম্রতলী (শিকারিকান্দা), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
- যশোর: বাসা নং # ১৩২, ঘোপ (সরকারি কবরস্থানের পশ্চিম পাশে), যশোর।
- বগুড়া: আলহাজ্ব আতাউর রহমান খান ভবন (নিচতলা), হোল্ডিং # ১৪৫৭-০০, চৌধুরী লেন, খন্দকার, ঠনঠনিয়া, বগুড়া সদর, বগুড়া।
- রাজশাহী: স্মৃতি প্লাজা, হোল্ডিং ৩৮/২, উপশহর হাউজিং এস্টেট, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
- রংপুর: সি/ও - প্রফেসর এম. এ. রউফ, বাসা # ১৬১ (নতুন), ইসলামবাগ, আর. কে. রোড, রংপুর।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও ফটোকপি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি।
(প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের ১৫ নভেম্বর ২০২৬ থেকে নির্ধারিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।)
সূত্রঃ প্রথম আলো-০৬-১১-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ