বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (DHL SUPPLY CHAIN) কোম্পানিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট - ১১২ জন
২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীদের বয়স অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ১৭০০ আরএম। এছাড়া নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে। চাকরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
আবেদনের শেষ তারিখ: আবেদন শুরু হবে ০৬ নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০ টায় এবং আবেদন করা যাবে ০৮ নভেম্বর, ২০২৬ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
নির্বাচন পদ্ধতি: প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে লটারীর মাধ্যমে বাছাই করা হবে। পরবর্তীতে কোম্পানির প্রতিনিধি কর্তৃক টেকনিক্যাল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন প্রার্থীকে নির্বাচন করা হবে।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্টের রঙিন ফটোকপি, মূল সনদপত্রসমূহ এবং আপডেট জীবনবৃত্তান্ত (CV) সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ