প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্ত সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (০৬ জন)।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
সুপারিশকৃত প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

উপস্থিতির তারিখ ও সময়: ০৪ নভেম্বর ২০২৪ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা।

স্থান: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।

প্রয়োজনীয় কাগজপত্র:
৫ কপি সত্যায়িত রঙ্গিন ছবি, পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), নাগরিকত্ব সনদ এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল মূল সনদের ৫ সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে। যারা বর্তমানে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে ছাড়পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন