বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ কর্মচারী পদে জনবল নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট - ০২ জন
২. অফিস সহকারী - ০১ জন
৩. কম্পিউটার অপারেটর - ০২ জন
৪. ড্রাইভার - ০৪ জন
৫. হেলপার (কারিগরী)-এর সমতুল্য - ০৪ জন
৬. অ্যাটেনডেন্ট - ১০ জন
স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৭ নভেম্বর ২০২৬ হতে ১৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১১.০০ টা হতে দুপুর ০১.০০ টার মধ্যে উপস্থিত হতে হবে।
স্থান: বিসিএমসিএল-এর চিকিৎসা কেন্দ্র, চৌহাটি, পার্বতীপুর, দিনাজপুর।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
প্রার্থীদের সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা (যেমন: CBC, FBS, ECG, HBsAg, Dope test ইত্যাদি) সম্পন্ন করে রিপোর্টসহ নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র সাথে আনতে হবে। এই পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ