নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এর ১১-২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার তারিখ: ০৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত
পরীক্ষার কেন্দ্র: সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১/এ, নিউ বেইলি রোড, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী:
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে (সকাল ৯:৩০ টার মধ্যে) কেন্দ্রে প্রবেশ করতে হবে। ৯:৩০ টার পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
৩. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ব্যাগ বা কোনো প্রকার কাগজপত্র নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. উত্তরপত্রে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার নিষিদ্ধ।
৫. জালিয়াতি রোধে পরীক্ষা চলাকালীন ডিজিটাল প্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ