স্থাপত্য অধিদপ্তরের নন-গেজেটেড ৯ ক্যাটাগরির পদের মধ্যে সাটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সীটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং গাড়ীচালক পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষা গ্রহণের স্থান: স্থাপত্য অধিদপ্তরের মিনি কনফারেন্স কক্ষ (AAT ভবনের ৭ম তলায়), স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

পরীক্ষার তারিখ ও সময়:

  • সাটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ৩৫ জন প্রার্থী।
    তারিখ: ০৯-১১-২০২৬ (সোমবার)
    সময়: দুপুর ০২:৩০ ঘটিকা থেকে।
  • সীটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ২৮ জন প্রার্থী।
    তারিখ: ০৯-১১-২০২৬ (সোমবার)
    সময়: দুপুর ০২:৩০ ঘটিকা থেকে।
  • গাড়ীচালক: ৩৩ জন প্রার্থী।
    তারিখ: ১০-১১-২০২৬ (মঙ্গলবার)
    সময়: দুপুর ০২:৩০ ঘটিকা থেকে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ রোল নম্বর অনুযায়ী উল্লিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্বে উপস্থিত হতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) এবং অনলাইনে পূরণকৃত Application Form এর রঙ্গিন প্রিন্ট কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র (NID)/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ, চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে NOC, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, কোটা সংক্রান্ত সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়োগ বিজ্ঞপ্তির সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল কাগজপত্রের ১ (এক) সেট গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

গাড়ীচালক পদের মৌখিক পরীক্ষায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি দেখাতে হবে এবং লাইসেন্স এর ফটোকপি জমা দিতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্থাপত্য অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন