কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর
পদের নাম: অফিস সহায়ক
তারিখ: ৩০-১০-২০২৬
সময়: ৯০ মিনিট মান: ৭০
বাংলা-২০
১। এক কথায় প্রকাশ করুন:
ক) যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর [লিখিত জব’স পাসওয়ার্ড ৪৭ পৃষ্ঠা]
খ) বলার ইচ্ছা = বিবক্ষা [লিখিত জব’স পাসওয়ার্ড ৪৯ পৃষ্ঠা]
গ) সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন [লিখিত জব’স পাসওয়ার্ড ৫২পৃষ্ঠা]
ঘ) যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব [লিখিত জব’স পাসওয়ার্ড ৫১পৃষ্ঠা]
ঙ) যে নারী বীর = বীরাঙ্গনা [লিখিত জব’স পাসওয়ার্ড ৫০ পৃষ্ঠা]
২। শুদ্ধ করে লিখুন:
ক) সুটকি - শুঁটকি
খ) নাতীশিতোষ্ণ - নাতিশীতোষ্ণ
গ) সমিচীন – সমীচীন [লিখিত জব’স পাসওয়ার্ড ৭০ পৃষ্ঠা]
ঘ) ভৎসনা - ভর্ৎসনা
ঙ) পূর্বাহু – পূর্বাহ্ণ [লিখিত জব’স পাসওয়ার্ড ৬৯পৃষ্ঠা]
৩। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) চাঁদের হাট = আনন্দের প্রাচুর্য/ প্রিয়জন সমাগম [লিখিত জব’স পাসওয়ার্ড ৫৯পৃষ্ঠা]
খ) শাপে বর = অনিষ্টে ইষ্ট লাভ [লিখিত জব’স পাসওয়ার্ড ৬৪ পৃষ্ঠা]
গ) অকাল কুষ্মাণ্ড = অপদার্থ [লিখিত জব’স পাসওয়ার্ড ৫৬ পৃষ্ঠা]
ঘ) রাশভারী = গুরুগম্ভীর
ঙ) ডুমুরের ফুল = দুর্লভ বস্তু;
৪। অনুচ্ছেদ লিখুন: নবান্ন উৎসব
ইংরেজি-২০
৫। Write a paragraph on Future Bangladesh.
৬। Translate into English:
a) আমি যদি চাকরিটা পেতাম
Ans: I wish I could get the job.
b) বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে
Ans: Bangladesh got independence in 1971.
c) আজ সকালের নাস্তায় তুমি কী খেয়েছো?
Ans: What have you had for breakfast today?
d) আপেল আমের মতো সস্তা নয়
Ans: Apples are not as cheap as mangoes.
e) বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার
Ans: The national animal of Bangladesh is the Royal Bengal Tiger.
৭। Fill in the blanks:
a) I have not seen him..... a week.
Answer: for
b) What is he laughing....... ?
Ans: at
c) He seems to know all....... it.
Ans: about
d) I swear........ Allah.
Ans: by
e) Do not laugh....... the poor.
Ans: at
৮। Make sentences with following phrases and idioms:
a) Hanker after = লালায়িত [লিখিত জব’স পাসওয়ার্ড ৩৬২ পৃষ্ঠা]
Ans: Do not hanker after money.
b) By dint of = বদৌলতে
Ans: I succeeded by dint of hard work
c) Without fail = অবশ্যই [লিখিত জব’স পাসওয়ার্ড ৪১৩ পৃষ্ঠা]
Ans: You must attend the meeting without fail.
d) Slow and steady = ধীরস্থির ব্যক্তি
Ans: A proverb goes that "Slow and steady wins the race."
e) Time and again = বারবার
Ans: He was told time and again not to do it.
গণিত-২০
৯। দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার অংক দুটির অন্তর ২। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
সমাধান: মনে করি, দশক স্থানীয় অঙ্কটি x অতএব, একক স্থানীয় অঙ্কটি হবে x + 2
∴ সংখ্যাটি 10x + (x + 2) বা, 11x + 2
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে 10(x + 2) + x বা, 11x + 20
প্রশ্নমতে, 11x + 20 = 2 (11x + 2) - 6
বা, 11x + 20 = 22x + 4 - 6
বা, 22x - 11x = 20 + 6 - 4 [পক্ষান্তর করে]
বা, 11x = 22
বা, x = 2
∴ সংখ্যাটি 11x + 2 = 11 × 2 + 2 = 24
উত্তর: সংখ্যাটি 24
১০। একটি ঘরের ৩ টি দরজা এবং ৬টি জানালা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন?
সমাধান: ৩টি দরজার ক্ষেত্রফল = (২ × ১.২৫) × ৩ বর্গমিটার = ৭.৫ বর্গমিটার
৬টি জানালার ক্ষেত্রফল = (১.২৫ × ১) × ৬ বর্গমিটার = ৭.৫ বর্গমিটার
দরজা ও জানালার মোট ক্ষেত্রফল = (৭.৫ + ৭.৫) বর্গমিটার = ১৫ বর্গমিটার
একটি তক্তার ক্ষেত্রফল = (৫ × ০.৬০) বর্গমিটার = ৩ বর্গমিটার
নির্ণেয় তক্তার সংখ্যা = দরজা ও জানালার মোট ক্ষেত্রফল ÷ তক্তার ক্ষেত্রফল
= ১৫ ÷ ৩ = ৫
উত্তর: তক্তার সংখ্যা ৫টি।
১১। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
সমাধান: রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২ + ২) মি. = ২৫ মি.
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ মি. + (২ + ২) মি. = ১৯ মি.
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫ × ১৯) বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার = ৩১৫ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ - ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার
ঘাস লাগানোর মোট খরচ = (১৬০ × ২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা
উত্তর : ৪৪০ টাকা।
১২। পিতা ও মাতার বর্তমান বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ৩৬ বছর। ১০ বছর পরে পুত্রের বয়স কত হবে?
সমাধান: পিতা, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = ৩৬ × ৩ = ১০৮ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৪৫ × ২ = ৯০ বছর
পুত্রের বয়স = ১০৮ - ৯০ = ১৮ বছর
১০ বছর পর পুত্রের বয়স হবে = ১৮ + ১০ = ২৮ বছর
সাধারণ জ্ঞান-১০
১৩।
ক) তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? [লিখিত জব’স পাসওয়ার্ড ২১৪ পৃষ্ঠা]
উত্তর: লালমনিরহাট
খ) মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? [লিখিত জব’স পাসওয়ার্ড ৩০৫ পৃষ্ঠা]
উত্তর: ২৩ জোড়া
গ) পূর্ণরূপ লিখুন: TIN [লিখিত জব’স পাসওয়ার্ড ৩০৩ পৃষ্ঠা]
উত্তর: Taxpayer's Identification Number
ঘ) 'হাড়িভাঙ্গা' কীসের জাত? [লিখিত জব’স পাসওয়ার্ড ২৫৪ পৃষ্ঠা]
উত্তর: আম
ঙ) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
চ) মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ৬টি
ছ) বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
উত্তর: ৩৬০°
জ) বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর: কাঁঠাল
ঝ) ভিয়েতনামের রাজধানীর নাম কী? [লিখিত জব’স পাসওয়ার্ড ২৯৩ পৃষ্ঠা]
উত্তর: হ্যানয়
ঞ) কুয়েতের মুদ্রার নাম কী? উত্তর: কুয়েতি দিনার