বাংলাদেশ চা বোর্ড এবং এর নিয়ন্ত্রণাধীন বিটিআরআই ও পিডিইউ-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদের নাম অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ১৩০ জন
২. গাড়িচালক: ১৬ জন
৩. কুক, চেইনম্যান ও কুক-কাম-বেয়ারার পদে উত্তীর্ণ পরীক্ষার্থীবৃন্দ।

ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান:
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: আগামী ০৮/১১/২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম সরকারি পাবলিক স্কুল এন্ড কলেজ, জাকির হোসেন রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
গাড়ীচালক: আগামী ০১/১১/২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় বিআরটিসি ট্রাক ডিপো ও ট্রেনিং সেন্টার, বায়েজীদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
কুক, চেইনম্যান ও কুক-কাম-বেয়ারার: আগামী ০৯/১১/২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় নির্দেশনা: ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই মূল প্রবেশপত্র এবং এনআইডি (NID) কার্ডের কপি সাথে আনতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন