জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিবরণ ও বেতন কাঠামো:
১. পদের নাম: এরিয়া ম্যানেজার
- সর্বোচ্চ বয়স: ৪৫ বছর
- বেতন: শিক্ষানবিশকালে ৫০,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৬৩,৩২১/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা (এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম ২ বছর)।
২. পদের নাম: নিরীক্ষা কর্মকর্তা
- সর্বোচ্চ বয়স: ৪৫ বছর
- বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৪০,৬৮৩/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় নিরীক্ষা কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৩. পদের নাম: শাখা ব্যবস্থাপক
- সর্বোচ্চ বয়স: ৩৫ বছর
- বেতন: শিক্ষানবিশকালে ৩৫,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৫৫,৮৩৪/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা (শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছর)।
৪. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক
- সর্বোচ্চ বয়স: ৩২ বছর
- বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৪৮,৭৭৭/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৫. পদের নাম: ফিল্ড অফিসার
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর
- বেতন: শিক্ষানবিশকালে ২৫,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর ৪১,৯০৭/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি/সমমান।
মৌখিক পরীক্ষার সময়সূচি ও জেলাভিত্তিক বিবরণ:
- ০৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার, সকাল ৯:০০ টা):
- পদ: ফিল্ড অফিসার
- জেলা: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা ব্যতীত সারা দেশের সকল জেলা।
- ০৭ নভেম্বর ২০২৬ (শনিবার, সকাল ৯:০০ টা):
- পদ: ফিল্ড অফিসার
- জেলা: চট্টগ্রাম ও কক্সবাজার জেলা।
- ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার, সকাল ৯:০০ টা):
- পদ: শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক
- জেলা: সকল জেলা।
- ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার, সকাল ৯:০০ টা):
- পদ: এরিয়া ম্যানেজার ও নিরীক্ষা কর্মকর্তা
- জেলা: সকল জেলা।
মৌখিক পরীক্ষার স্থান:
প্রত্যাশী, প্রধান কার্যালয়: সৈয়দবাড়ী, ১০৩/এ ওমর আলী মাতব্বর রোড, বহদ্দারহাট (বহদ্দারবাড়ির সন্নিকটে), চান্দগাঁও-৪২১৩, চট্টগ্রাম।
সুযোগ-সুবিধা:
- শিক্ষানবিশকাল (৬ মাস) সফলভাবে সম্পন্নের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, ৪টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, গৃহ ঋণ, মোটরসাইকেল/বাইসাইকেল ঋণ ইত্যাদি সুবিধা।
- ডরমেটরীতে ফ্রি থাকার সুবিধা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও যাতায়াত ভাতা।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
সূত্রঃ প্রথম আলো-২৯-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ