চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা পদগুলোতে আবেদন করতে পারবেন।   

পদের বিবরণ ও বেতন স্কেল

  • ০১. সহকারী রেজিস্ট্রার   
    • দপ্তর: রেজিস্ট্রার দপ্তর   
    • পদসংখ্যা: ০১টি   
    • গ্রেড: ৭ম   
    • বেতন স্কেল (২০১৬): ২৯,০০০–১,২৬,৮০০/- টাকা   
  • ০২. পিও টু ভিসি / প্রশাসনিক কর্মকর্তা   
    • দপ্তর: উপাচার্য মহোদয়ের দপ্তর   
    • পদসংখ্যা: ০১টি   
    • গ্রেড: ১০ম   
    • বেতন স্কেল (২০১৬): ৩২,০০০–৭৭,৩০০/- টাকা   
  • ০৩. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট   
    • দপ্তর: উপ-উপাচার্য মহোদয়ের দপ্তর   
    • পদসংখ্যা: ০১টি   
    • গ্রেড: ১৬তম   
    • বেতন স্কেল (২০১৬): ২১,৯০০–৫২,৯০০/- টাকা   
  • ০৪. অফিস সহায়ক   
    • দপ্তর: উপ-উপাচার্য মহোদয়ের দপ্তর   
    • পদসংখ্যা: ০১টি   
    • গ্রেড: ২০তম   
    • বেতন স্কেল (২০১৬): ২০,০০০–৪৮,৪০০/- টাকা   

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ২৯/১০/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।   
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময়: ১২/১১/২০২৬ খ্রি. রাত ১১:৫৯ মিনিট।   
  • হার্ড কপি পৌঁছানোর শেষ তারিখ ও সময়: ১৭/১১/২০২৬ খ্রি. অফিস চলাকালীন বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।   

আবেদন ফি

  • ১ ও ২ নং পদের জন্য: ২০০/- টাকা   
  • ৩ নং পদের জন্য: ১০০/- টাকা   
  • ৪ নং পদের জন্য: ৫০/- টাকা   
  • অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদে ৫০/- টাকা(ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ ব্যতীত পরিশোধ করতে হবে)   

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা

১. আবেদনকারীকে jobs.cstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড ও ফি পরিশোধের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cstu.ac.bd) থেকে জানা যাবে।   

২. অনলাইনে আবেদনের পর Generated আবেদনপত্র প্রিন্ট করতে হবে।   

৩. প্রিন্ট করা আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং চারিত্রিক সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে:   

  • ১ ও ২ নং পদের জন্য: ০৭ সেট হার্ড কপি।   
  • ৩ ও ৪ নং পদের জন্য: ০৫ সেট হার্ড কপি।   
    ৪. প্রস্তুতকৃত হার্ড কপি সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়:
    রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।

সূত্রঃ প্রথম আলো-২৯-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন