স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের একটি ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক পদে মোট ১৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র শীঘ্রই তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। তবে পরবর্তীতে কোনো প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র বা যোগ্যতার ঘাটতি ধরা পড়লে কিংবা কোনো তথ্যে ভুল বা জালিয়াতি প্রমাণিত হলে তার নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ