শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে টাকা ৪৪,০০০-১০৫৯০০/- বেতনক্রমে প্রচলিত বিধি-বিধানের আলোকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের আগামী ১৬ কার্তিক ১৪৩৩ /০১ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্ব-শরীরে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের স্থান: পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।

এছাড়াও, ০১/১১/২০২৬ খ্রি. তারিখ হতে ০৮/১১/২০২৬ তারিখ পর্যন্ত ০৮ (আট) দিনব্যাপী আবাসিক “ওরিয়েন্টেশন প্রশিক্ষণে” অংশগ্রহণ করা আবশ্যক।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  • ২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে অনুর্ধ দুই বছর বর্ধিত হতে পারে।
  • শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল উত্তীর্ণ হওয়ার ৩ (তিন) বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রদত্ত বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় ফেরত দিতে হবে এবং এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
  • চাকরিতে যোগদানকালে যৌতুক গ্রহণ বা প্রদান না করার মর্মে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে।
  • নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৮৩ জনকে নিয়োগ প্রজ্ঞাপন

বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৮৩ জনকে নিয়োগ প্রজ্ঞাপন

বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৮৩ জনকে নিয়োগ প্রজ্ঞাপন

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন