দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স লজিস্টিকস ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড (Steadfast Courier Job Circular 2026) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আইনি কার্যক্রম পরিচালনার জন্য লিগ্যাল অ্যাডভাইজার পদে ৫ জন দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে স্টেডফাস্ট কুরিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড (Steadfast Courier Ltd.) পদের নাম: লিগ্যাল অ্যাডভাইজার (Legal Advisor) পদসংখ্যা: ০৫টি চাকরির ধরন: ফুল টাইম (অফিস ওয়ার্ক) কর্মস্থল: ঢাকা প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৬ আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল (এলএলবি) এবং মাস্টার অব ল (এলএলএম) ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা: বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাডভোকেট হতে হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট ল, দেওয়ানি ও ফৌজদারি মামলা, বাণিজ্যিক বিরোধ এবং আইনি ডকুমেন্টেশন কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। কুরিয়ার বা লজিস্টিকস সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
দায়িত্বসমূহ
১. প্রতিষ্ঠানের করপোরেট, প্রশাসনিক এবং ব্যবসায়িক বিষয়ে আইনি পরামর্শ প্রদান করা। ২. চুক্তিপত্র, আইনি নোটিশ এবং অন্যান্য আইনি নথিপত্রের খসড়া তৈরি ও যাচাই করা। ৩. কোম্পানির দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক মামলাগুলো পরিচালনা এবং তদারকি করা। ৪. আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি-বেসরকারি দপ্তরের সাথে সমন্বয় করা। ৫. কর্মীদের বিরোধ, জালিয়াতি, পার্সেল সংক্রান্ত জটিলতা এবং যানবাহন দুর্ঘটনা সংক্রান্ত আইনি সহায়তা প্রদান করা। ৬. বকেয়া আদায় এবং ক্ষতিপূরণ দাবি নিষ্পত্তিতে আইনি সহায়তা করা।
বেতন ও অন্যান্য সুবিধাদি
বেতন: আলোচনা সাপেক্ষে। উৎসব ভাতা: বছরে ২টি। বেতন পর্যালোচনা: বার্ষিক। দুপুরের খাবার: আংশিক ভর্তুকি সুবিধা রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (বিডিজবস বা সংশ্লিষ্ট জব পোর্টালের মাধ্যমে) আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের তথ্য ঠিকানা: হাউজ # ৪৪, রোড # ২/এ, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ। ওয়েবসাইট: https://www.steadfast.com.bd
সূত্রঃ বিডি-জব’স ২৩ অক্টোবর-২০২৬