রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডে অফিস অ্যাসিস্ট্যান্ট/পিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। (Rahimafrooz Job Circular 2026) এইচএসসি পাশে আবেদনের যোগ্যতা, বেতন ও আবেদনের শেষ তারিখ দেখুন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড (Rahimafrooz Bangladesh Limited) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট / পিয়ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে রহিমআফরোজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড (Rahimafrooz Bangladesh Limited) পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট / পিয়ন (Office Assistant / Peon) পদসংখ্যা: ০৩ টি চাকরির ধরন: ফুল-টাইম (Full Time) কর্মস্থল: ঢাকা (মহাখালী বা/এ) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৬ আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) পাশ। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (রিটেইল স্টোর, গ্রুপ অব কোম্পানিজ, অটোমোবাইল, ব্যাটারি, টায়ার প্রস্তুতকারক, সুপার স্টোর, মোটর ওয়ার্কশপ বা পাওয়ার সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর।

চাকরির দায়িত্বসমূহ

অফিসের সাধারণ দাপ্তরিক কাজে সহায়তা করা। ফটোকপি, স্ক্যানিং, প্রিন্টিং এবং ফাইল ও ডকুমেন্টস গুছিয়ে রাখা। অফিসের ভেতরে এবং বাইরে চিঠিপত্র, পার্সেল ও জরুরি ফাইল আদান-প্রদান করা। অফিসের স্টাফ এবং অতিথিদের চা, কফি, পানি ও হালকা নাস্তা পরিবেশন করা। অফিস কক্ষ, আসবাবপত্র, প্যান্ট্রি এবং ক্যান্টিন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। অফিসের মিটিং ও বিভিন্ন ইভেন্ট আয়োজনে সহায়তা করা এবং প্রয়োজনীয় কেনাকাটা করা। নির্দেশনা অনুযায়ী অফিস খোলা ও বন্ধ করা এবং দাপ্তরিক গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখা।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের ঠিকানা ও আবেদনের নিয়ম

রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড, আরজেড চেম্বার (Arzed Chamber), ১৩ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের (বিডিজবস বা প্রতিষ্ঠানের নির্ধারিত পোর্টালের) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিডিও সিভি (Video CV) জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

সূত্রঃ Bd.jobs 

রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডে এইচএসসি পাশে চাকরির সুযোগ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন