ব্র্যাক (BRAC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)

কর্মসূচি: মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (Microfinance Programme)

পদের নাম: সেক্টর স্পেশালিস্ট (Sector Specialist)

চাকরির ধরন: প্রজেক্ট স্টাফ

কর্মস্থল: ব্র্যাক ফিল্ড অফিস

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি (কৃষি, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ডিভিএম, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ফিশারিজ, এগ্রি-বিজনেস বা কৃষি সংশ্লিষ্ট বিষয় অগ্রাধিকার পাবে)।

অভিজ্ঞতা:

  • ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
  • কৃষি খাত, ফসল উৎপাদন, মৎস্য, গবাদিপশু, কৃষি বীমা, এগ্রো-ইন্ডাস্ট্রিজ, ভ্যালু চেইন বা এগ্রি-ফাইন্যান্স সংক্রান্ত কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহ:

  • কৃষি ও নন-লাইফ মাইক্রোইনস্যুরেন্স (শস্য, গবাদিপশু, মৎস্য ও অগ্নি বীমা) কার্যক্রমের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।
  • এক্সটেনশন অফিসার ও ফিল্ড টিমকে দিকনির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া।
  • কৃষক দল গঠন, উদ্বুদ্ধকরণ এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও বীমা অন্তর্ভুক্তি বাড়ানো।
  • কৃষকদের জন্য কৃষি উপকরণ, আবহাওয়ার তথ্য ও বাজার সংযোগের সুবিধা নিশ্চিত করা।
  • সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে সমন্বয় রক্ষা এবং মাঠপর্যায়ের ভিজিট পরিচালনা।
  • নিয়মিত ফিল্ড মনিটরিং, এফজিডি (FGD) পরিচালনা, ডেটা সংগ্রহ ও প্রতিবেদন তৈরি।
  • ব্র্যাকের সেফগার্ডিং নীতিমালা পুরোপুরি মেনে চলা।

সুযোগ-সুবিধা:

  • উৎসব ভাতা
  • স্বাস্থ্য ও জীবন বীমা
  • মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি
  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর, ২০২৬

আবেদনের যোগ্যতা: শুধুমাত্র বাংলাদেশি নাগরিকগণ আবেদন করতে পারবেন।

(বিশেষ দ্রষ্টব্য: ব্র্যাক নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো ধরনের ফি গ্রহণ করে না।)

অনলাইনে আবেদন করুনঃ Click Here

ব্র্যাকের (BRAC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন