নৌপরিবহন অধিদপ্তরের ২য় শ্রেণীর মাস্টারশীপ মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত উক্ত মৌখিক পরীক্ষায় মোট ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫৪ জন পরীক্ষার্থী সফলভাবে কৃতকার্য হয়েছেন। পাশের হার ৪১.২২%।
চক্ষু পরীক্ষার তথ্য:
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে চক্ষু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ, সকাল ০৯:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: নৌপরিবহন অধিদপ্তর প্রধান কার্যালয়, অফিস ভবন (এফ ১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর), ঢাকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ