মেহেরপুর জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন যোগ্যতা, পদ সংখ্যা, বয়সসীমা এবং ডাকযোগে আবেদনের শেষ তারিখসহ বিস্তারিত তথ্য জানুন।
সংক্ষিপ্ত তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ কার্যালয়, মেহেরপুর
- প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬
- মোট পদ সংখ্যা: ৮টি
- আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৬ (বিকাল ৪:০০ টা)
- আবেদনের মাধ্যম: ডাকযোগে
- অফিসিয়াল ওয়েবসাইট: zp.meherpur.gov.bd
পদ ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
১. হিসাব রক্ষক
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০/- (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা।
২. সাঁটলিপিকার
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০/- (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: উচ্চ মাধ্যমিক বা সমমান। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ১০০ শব্দ ও বাংলায় ৭০ শব্দ; মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৫০ শব্দ ও বাংলায় ৩৫ শব্দ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য)।
৩. সার্ভেয়ার
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০/- (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ডিগ্রি।
৪. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর-কাম-দপ্তরী
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ২১,০০০–৫০,১০০/- (গ্রেড-১৮)
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাসসহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা।
৫. বার্তাবাহক
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০/- (গ্রেড-১৯)
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
৬. অফিস সহায়ক
- পদ সংখ্যা: ৩টি
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০/- (গ্রেড-২০)
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:
- বয়সসীমা: ১৯/১১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- আবেদন ফরম: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ১ পাতার চাকরির আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে, যা মেহেরপুর জেলা পরিষদের ওয়েবসাইটে (zp.meherpur.gov.bd) পাওয়া যাবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মেহেরপুর’ বরাবর আগামী ১৯/১১/২০২৬ তারিখ অফিস চলাকালীন (বিকাল ৪:০০ টা) ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২০-১১-২০২৬ তারিখ