স্থাপত্য অধিদপ্তরের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ০৭ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৮ জনসহ মোট ৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
পরীক্ষার সময় ও স্থান: মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময় ও স্থান পরবর্তীতে স্থাপত্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ০১ ঘণ্টা পূর্বে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন আবেদনপত্রের (Application Form) রঙিন প্রিন্ট কপি এবং প্রবেশপত্র (Admit Card)।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নাগরিকত্ব সনদ।
৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ।
৪. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. সকল মূল কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ