জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরবর্তী ধাপ: মৌখিক পরীক্ষা
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.bkkb.gov.bd)-এ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরাই কেবল পরবর্তী ধাপের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ