টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার এইচআরএম গ্র্যান্ড সেন্টারের আওতায় টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতাল (TMMH) এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (PHE&SP)-এর নিয়ন্ত্রণে পরিচালিত PHE&SC-এ নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে।   

১. টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতাল (TMMH), ঢাকা

???? পদ-০১: সিনিয়র মেডিকেল অফিসার (পুরুষ)

  • পদ সংখ্যা: ০৬ জন   
  • কর্মস্থল: ঢাকা   
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। BM&DC কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে।   
  • অভিজ্ঞতা: হাসপাতালের ইনডোর ও আউটডোরের মেডিসিন বিভাগে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   
  • বেতন-ভাতা: ৪৫,০০০ - ৫০,০০০/- টাকা।   

???? পদ-০২: সিনিয়র মেডিকেল অফিসার (মহিলা)

  • পদ সংখ্যা: ০৬ জন   
  • কর্মস্থল: ঢাকা   
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএসসহ DMU পাস। BM&DC কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে।   
  • অভিজ্ঞতা: হাসপাতালের ইনডোর ও আউটডোরের গাইনী বিভাগে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   
  • বেতন-ভাতা: ৪৫,০০০ - ৫০,০০০/- টাকা।   

???? পদ-০৩: মেডিকেল অফিসার

  • পদ সংখ্যা: ১০ জন   
  • কর্মস্থল: ঢাকা   
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। BM&DC কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে।   
  • অভিজ্ঞতা: হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   
  • বেতন-ভাতা: ৪০,০০০ - ৪৫,০০০/- টাকা।   

???? পদ-০৪: ইনডোর মেডিকেল অফিসার

  • পদ সংখ্যা: ০৮ জন   
  • কর্মস্থল: ঢাকা   
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। BM&DC কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে।   
  • অভিজ্ঞতা: হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   
  • বেতন-ভাতা: ৪০,০০০ - ৪৫,০০০/- টাকা।   

???? পদ-০৫: সিনিয়র স্টাফ নার্স (মহিলা)

  • পদ সংখ্যা: ১০ জন   
  • কর্মস্থল: ঢাকা   
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং পাস।   
  • অভিজ্ঞতা: হাসপাতালে ওটি, ইনডোর, ওয়ার্ডে কাজের কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   
  • বেতন-ভাতা: ২০,০০০ - ২৫,০০০/- টাকা।   

???? পদ-০৬: স্টাফ নার্স (মহিলা)

  • পদ সংখ্যা: ১০ জন   
  • কর্মস্থল: ঢাকা   
  • শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং পাস।   
  • অভিজ্ঞতা: হাসপাতালে ওটি, ইনডোর, ওয়ার্ডে কাজের কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   
  • বেতন-ভাতা: ১৮,০০০ - ২০,০০০/- টাকা।   

২. প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (PHE&SP)

???? পদ-০৭: মেডিকেল অ্যাসিস্টেন্ট (MA) (চুক্তিভিত্তিক)

  • পদ সংখ্যা: ১০০ জন   
  • কর্মস্থল: চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, নরসিংদী, খুলনা, মাদারীপুর ও ঢাকা জেলাসহ সমগ্র বাংলাদেশ ব্যাপী বিস্তৃত সেবা কেন্দ্র কর্ম এলাকা।   

যোগ্যতা ও বেতন বিবরণ (কোর যোগ্যতা অনুযায়ী ২ টি অপশন):

  • অপশন ১:
    • শিক্ষাগত যোগ্যতা: ০৪ বছর মেয়াদী MATS কোর্স সম্পন্ন Diploma in Medical Faculty (DMF) ডিগ্রীধারী।   
    • অগ্রাধিকার: স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতাসম্পন্ন মহিলা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।   
    • বেতন-ভাতা: সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা। এছাড়াও সংস্থার বিধি অনুসারে বৎসরে ০৩টি উৎসব ভাতা, স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন।   
    • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।   
  • অপশন ২:
    • শিক্ষাগত যোগ্যতা: ০৩ বছর / ০২ বছর মেয়াদী Community Paramedic কোর্স সম্পন্ন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত সনদ থাকতে হবে।   
    • অগ্রাধিকার: স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতাসম্পন্ন মহিলা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।   
    • বেতন-ভাতা: সর্বসাকুল্যে ১৮,০০০/- টাকা। এছাড়াও সংস্থার বিধি অনুসারে বৎসরে ০৩টি উৎসব ভাতা, স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন।   
    • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।   

???? শর্তাবলী ও আবেদন প্রক্রিয়া

১. আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সচল মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ই-মেইল এ্যাড্রেসসহ আবেদন পরিচালক (এইচআর-এম অ্যান্ড এডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ৩১/১০/২০২৬ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নে বর্ণিত যে কোন একটি ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে।   

  • (i) টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/সি, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।   
  • (ii) টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া-৫৮০০।   

২. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।   

৩. নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।   

৪. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।   

৫. ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।   

৬. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।   

৭. কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।   

যোগাযোগের ফোন: ০২৮৮৮৭৭৩০৫, ০২৮৮৮৭৭৩০১   

ওয়েবসাইট: www.tmss-bd.org

বিস্তারিত দেখুন নিচেঃ

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

TMSS Job Circular 2026: টিএমএসএস-এ বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন