পদের বিবরণ, যোগ্যতা ও অভিজ্ঞতার তালিকা:
- ১. এডমিনিস্ট্রেটর
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাষ্টারস/এমবিএ। কোন শিল্প প্রতিষ্ঠানে এডমিনিস্ট্রেটর কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে। শিল্প, কারখানা ও বিভিন্ন আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকিতে হইবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজীতে দক্ষ হইতে হইবে।
- বেতন: ন্যূনতম ৪৫,০০০/- হইতে ৫০,০০০/- টাকা। (দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে আরো বেশী দেওয়া হইবে)।
- সর্বোচ্চ বয়স: ৪০ থেকে ৫০ বছর।
- ২. হিসাব রক্ষক
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম বি.কম/বি.এ/বি.এসসি। কোন শিল্প প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজীতে দক্ষ হইতে হইবে।
- বেতন: ন্যূনতম ৩০,০০০/- হইতে ৩৫,০০০/- টাকা। (দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে আরো বেশী দেওয়া হইবে)।
- সর্বোচ্চ বয়স: ৪০ বছর।
- ৩. মার্কেটিং অফিসার
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচ.এস.সি। পণ্য ক্রয় বিক্রয় এর অভিজ্ঞতা থাকিতে হইবে।
- বেতন ও সুবিধাদি: ন্যূনতম ২০,০০০/- হইতে ২৫,০০০/- টাকা এবং প্রয়োজনীয় টি.এ-ডি.এ দেওয়া হইবে। (দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে আরো বেশী দেওয়া হইবে)।
- সর্বোচ্চ বয়স: ৪০ বছর।
- ৪. অফিস সহকারী
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচ.এস.সি। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকিতে হইবে। কোন শিল্পপ্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকিতে হইবে এবং ভূমি সংক্রান্ত আইন কানুন ও মাপযোগ বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
- বেতন: ন্যূনতম ২০,০০০/- হইতে ২৫,০০০/- টাকা। (দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে আরো বেশী দেওয়া হইবে)।
- সর্বোচ্চ বয়স: ৪০ বছর।
- ৫. এরিয়া মার্কেটিং অফিসার
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক/সমমান। কোন শিল্প প্রতিষ্ঠানে খুচরা, পাইকারী বিক্রয় ও মার্কেটিং এর ১০ বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
- বেতন: ন্যূনতম টাকা ৪০,০০০/-। (দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে আরো বেশী দেওয়া হইবে)।
- সর্বোচ্চ বয়স: ৪৫ বছর।
আবেদন প্রক্রিয়া ও সাক্ষাৎকারের সময়সূচী:
উপরোক্ত পদে আবেদন করিবার জন্য স্ব-হস্তে লিখিত আবেদন পত্রের সহিত প্রার্থীর জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি, এন.আই.ডি কার্ডসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি আগামী ২২/১০/২০২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার এর মধ্যে বেলকোন কোম্পানী প্রাইভেট লিমিটেড, খাট্টা সাহাপুর, সান্তাহার রোড, নওগাঁ ঠিকানায় যে কোন মাধ্যমে পাঠাইতে হইবে।
আগামী ২৪/১০/২০২৬ইং তারিখ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বেলকোন কোম্পানী প্রাইভেট লিমিটেড, খাট্টা সাহাপুর, সান্তাহার রোড, নওগাঁ ঠিকানায় প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হইবে।
যোগাযোগ:
মোঃ জাফরুল আলম
সিনিয়র এক্সিকিউটিভ অফিসার
বেলকোন কোম্পানী প্রাইভেট লিমিটেড
বিস্তারিত দেখুন নিচেঃ
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন