নারায়ণগঞ্জ তারাব পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ছাড়পত্র নম্বর: ৪৬.০০.০০০০.০৩০.৬৩.১১.০০০৬.২১-৭৬৪, তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ অনুযায়ী তারাব পৌরসভার নিচে বর্ণিত শূন্য পদসমূহে কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:
- ১. সহকারী কর নির্ধারক
- বেতনক্রম ও গ্রেড: ২২৮০০-৫৫২০০/- (১৫তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি।
- ২. সহকারী কর আদায়কারী
- বেতনক্রম ও গ্রেড: ২২৮০০-৫৫২০০/- (১৫তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি।
- ৩. সহকারী লাইসেন্স পরিদর্শক
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ২ (দুই)টি
- যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
- ৪. কোষাধ্যক্ষ
- বেতনক্রম ও গ্রেড: ২৩৫০০-৫৬৮০০/- (১৮তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
- ৫. স্বাস্থ্য সহকারী
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচ.এস.সি পাশ (বিজ্ঞান বিভাগ/জীববিজ্ঞানসহ)। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
- ৬. কার্য সহকারী
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে।
- ৭. সড়কবাতি পরিদর্শক
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে।
- ৮. কঞ্জারভেন্সী সুপারভাইজার
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: এইচ.এস.সি পাশ। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ৯. বিদ্যুৎ মিস্ত্রী
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশন লাইসেন্সধারী হইতে হইবে।
- ১০. পাম্প চালক
- বেতনক্রম ও গ্রেড: ২১১৯০-৫২৯০০/- (১৬তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: ৮মি শ্রেণী পাশ। সংশ্লিষ্ট কাজে ০২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। সার্টিফিকেটধারীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে।
- ১১. টিকাদানকারী
- বেতনক্রম ও গ্রেড: ২১৮০০-৫১১৯০/- (১৭তম গ্রেড)
- পদ সংখ্যা: ১ (এক)টি
- যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পাশ হইতে হইবে। টিকাদান কাজে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
আবেদনের শর্তাবলী:
১. আবেদনকারীকে নিম্ন-স্বাক্ষরকারী বরাবর জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর, ইমেইল (যদি থাকে) উল্লেখপূর্বক সম্পূর্ণ জীবনবৃত্তান্তসহ পূর্ণাঙ্গ আবেদন, সকল শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদের অনুলিপি, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদের অনুলিপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্তকারে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে “প্রশাসক, তারাব পৌরসভা” নারায়ণগঞ্জ বরাবর ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
২. সকল পদের জন্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩২ হতে হবে। কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের প্রচলিত সর্বশেষ নীতিমালা অনুসৃত হবে।
৩. আবেদনের সাথে “প্রশাসক, তারাব পৌরসভা” নারায়ণগঞ্জ-র অনুকূলে পরীক্ষার ফি বাবদ যথাক্রমে ক্রমিক নং ১-১০নং পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ১১নং পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা মূলমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ও পত্র যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক ১০ (দশ) টাকা মূল্যমানের ডাক টিকিট সম্বলিত একটি ফেরত খাম অবশ্যই সংযোজনপূর্বক দাখিল করতে হবে।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংযুক্ত সকল সনদ, অনাপত্তি পত্র এবং অন্যান্য কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে।
৫. আবেদনপত্র সম্বলিত খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৬. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে।
৭. বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র, অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৮. নিয়োগকৃত কর্মচারী পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল হতে বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
৯. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১. এই নিয়োগ-বাছাই সংক্রান্ত সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
বিস্তারিত দেখুন নিচেঃ
সূত্রঃ যুগান্তর