জাতীয় পেনশন কর্তৃপক্ষের রাজস্ব খাতের আওতাভুক্ত দুটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ পদের বিবরণ ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৭৩ জন
২. অফিস সহায়ক: ১২১ জন
পরবর্তী পরীক্ষা ও সময়সূচী:
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং অফিস সহায়ক পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান টেলিটক মোবাইল এসএমএস-এর মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: