কৃষি মন্ত্রণালয়ের অধীন বান্দরবান জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সার ডিলার নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশক্রমে এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এই ডিলারদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
নিয়োগের ধরণ: নির্বাচিত ডিলারদের প্রাথমিকভাবে ৩ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ডিলারশিপ প্রদানের তারিখ হতে ৩ মাস কার্যক্রম পর্যালোচনা করা হবে। কর্মদক্ষতা সন্তোষজনক হলে পরবর্তীতে ডিলারশিপ স্থায়ী করা হবে।
নির্বাচিত এলাকাসমূহ: বান্দরবান সদর, লামা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা।
শর্তাবলী: ডিলারদের অবশ্যই 'সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬' এর সংশ্লিষ্ট সকল শর্ত ও নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ: জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, বান্দরবান।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ